আমার প্রিয় কাঠগোলাপ
আমার প্রিয় কাঠগোলাপ
আজকের দিনটা আমার স্বপ্নের দিন অনেক ভালো একটা দিন। ভালো আবার কিছুটা শিক্ষনীয়। আসলে কল্পনা জগত থেকে বাস্তব জগতের কাছে অনেক কিছু শিক্ষনীয় বিষয় আছে।
আমি কোনো এক সময় কখনো জেগে জেগে স্বপ্ন দেখতাম আবার ঘুমিয়ে ও স্বপ্ন দেখতাম। কোনো এক দিন প্রিয় মানুষটার হাত টা ধরে তার সাথে গল্প করবো কিছুটা সময়।তার সাথে একটু ঘুরে বেড়াবো এখানে সেখানে তার সাথে একটু একটু খাওয় দাওয়া ও হবে। আর এখন সেলফির যুগ তো সেই সেলফি হবে না এটা কি কখনও হয় তার সাথে দুই জনে বসে সুন্দর করে সেলফি হবে।আজকে আসলে সব জেগে জেগে আর ঘুমিয়ে দেখা স্বপ্ন গুলা পূরন হয়েছে মনে হয়।কিন্তু বুঝতে পারিনি যে স্বপ্ন দেখা ভালো ছিলো বাস্তবে কেন দেখা হলো তার সাথে।
আমার সাথে দেখা হয়েছে সে সুন্দর করে তার যত কথা ছিলো সে তার মনের কথা গুলো আমার সাথে বলেছে আমি ও তার কথা শুনছি।
আমার সাথে গল্প করতে করতে সে তার বাস্তব অভিজ্ঞতার কথা আমাকে বলছে। কিন্তু তার এমন কথা শোনর জন্য এক মূহুর্তের জন্যও প্রস্তুত ছিলাম না।কপাল রে এমন কথা শুনে মনে হলো আমর স্বপ্ন ভেঙ্গে বাস্তবতাই ফিরে এসেছি। কথা গুলা শোনার পরে আসলে আমি ভাবছি সে যে কথা গুলো বলেছে কথা গুলোর সব যুক্তি আছে।আসলে সে বান্ধবীদের দুঃখ নিজের চোখে দেখেছে আর সে দুঃখ সে নিজে ও অনুভাব করেছে।তার বান্ধবীদের মতো সে কারোর স্বপ্নের কারন হতে চাই না। সে তার নিজের মধ্যে সেই তার বান্ধবীদের দেখতে পাই।
এর মধ্যে আমি কেন চলে আসলাম?.আমি এখন তার বান্ধবীরা যে ভাইরাসে সংক্রামিত হয়েছে।আমি ও তার কাছে সেই ভাইরাসের মতো।এখন আমি ও সেই ভয়ানক ভাইরাস দের দল ভুক্ত হয়ে গেছি হয়তো তার কাছে।আর আমি ও হয়তো তার মনের মতো হতে পারবো না। সারাটা জীবন ওই দলের দলভুক্ত হয়ে থাকবো।
আমি ও আর ওই না পাওয়া বাস্তবতাহীন স্বপ্ন আর দেখতে চাই না
আমার স্বপ্ন গুলো হয়তো পূরন হয়েছে তবে এর পিছনে যে এক কঠিন শক্ত বাস্তবতা লুকিয়ে আছে।তাকে হার মানানো যে আমার মতো স্বপ্ন দেখা মানুষের দ্বারা অসম্ভব। স্বপ্ন দেখেই চলেছি আপন মনে বাস্তবতা কে আঙ্গুল দেখিয়ে।তবে আমার জানা ছিলো না যে বাস্তবতা কে একটি আঙ্গুল দেখালে আমার দিকে বাকি চারটা আঙ্গুল দেখাচ্ছে এই নিষ্ঠুর বাস্তবতা।
স্বপ্ন দেখা তো কোনো অপরাধ নই।তাহলে বাস্তবতা কেন আমাকে এ ভাবে স্বপ্ন দেখতে দিচ্ছে না।তাহলে কি বাস্তবতার কাছে আমাকে হার মানতে হব?
হোক না বাস্তবতার কাছে আমার স্বপ্নের পরাজয়। সবাই তো আর জয় হয় না। কিছু পরাজয় হয় হোক না সেই দলে আর এক জন বৃদ্ধি।
আমি ভালো থাকবো সব সময় প্রিয় আমি তোমাকে সব সময় ভালো দেখতে চাই। তুমি ভালো থাকলে হয় তো আমিও ভালো থাকবো।😭😭




Nice ❤️❤️
ReplyDelete