আমার প্রিয় কাঠগোলাপ
আমার প্রিয় কাঠগোলাপ আজকের দিনটা আমার স্বপ্নের দিন অনেক ভালো একটা দিন। ভালো আবার কিছুটা শিক্ষনীয়। আসলে কল্পনা জগত থেকে বাস্তব জগতের কাছে অনেক কিছু শিক্ষনীয় বিষয় আছে। 💓 আমি কোনো এক সময় কখনো জেগে জেগে স্বপ্ন দেখতাম আবার ঘুমিয়ে ও স্বপ্ন দেখতাম। কোনো এক দিন প্রিয় মানুষটার হাত টা ধরে তার সাথে গল্প করবো কিছুটা সময়।তার সাথে একটু ঘুরে বেড়াবো এখানে সেখানে তার সাথে একটু একটু খাওয় দাওয়া ও হবে। আর এখন সেলফির যুগ তো সেই সেলফি হবে না এটা কি কখনও হয় তার সাথে দুই জনে বসে সুন্দর করে সেলফি হবে।আজকে আসলে সব জেগে জেগে আর ঘুমিয়ে দেখা স্বপ্ন গুলা পূরন হয়েছে মনে হয়।কিন্তু বুঝতে পারিনি যে স্বপ্ন দেখা ভালো ছিলো বাস্তবে কেন দেখা হলো তার সাথে। আমার সাথে দেখা হয়েছে সে সুন্দর করে তার যত কথা ছিলো সে তার মনের কথা গুলো আমার সাথে বলেছে আমি ও তার কথা শুনছি। আমার সাথে গল্প করতে করতে সে তার বাস্তব অভিজ্ঞতার কথা আমাকে বলছে। কিন্তু তার এমন কথা শোনর জন্য এক মূহুর্তের জন্যও প্রস্তুত ছিলাম না।কপাল রে এমন কথা শুনে মনে হলো আমর স্বপ্ন ভেঙ্গে বাস্তবতাই ফি...